গাইবান্ধায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান

গাইবান্ধা প্রতিনিধি:

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোনের যৌথ আয়োজনে জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে সপ্তাহব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক জহির ইমামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোলস্না মোহাম্মদ মিজানুর রহমান, সামাজিক বনায়ন জোন গাইবান্ধার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আল মামুন প্রমুখ।
এতে বক্তারা বলেন, গাছের পরিচর্যা করলে সবুজে পরিণত হবে দেশ। বক্তারা সবাইকে বৃক্ষরোপনের জন্য উদাত্ত আহ্বান জানান।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা আগামী ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। মেলায় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ ২৯টি স্টল স্থান পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights