গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

গাইবান্ধা প্রতিনিধি

আগামী ২৪ মে বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সভা সফল করতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক প্রস্তুতি সভা গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী।

বুধবার দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দলের জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা, সাত উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হক মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা যুগ্ম আহ্বায়ক সোয়েব হক্কানী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ইসতিয়াক আহমেদ রনি, বিষ্ণু কুমার দাস, ফরহাদ আলী, সাদুল্যাপুরের নয়ন কবির নয়ন, মশিউর রহমান, পলাশবাড়ির শামীম রেজা, হাসান মো. ইমরান, গোবিন্দগঞ্জের শাহ আলম, রানু মন্ডল বাবু, দেবাশীষ কুমার চাকী, সুন্দরগঞ্জের গোলাম আজম ও মতিয়ার রহমান প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ২৪ মে বগুড়ার সেন্ট্রাল হাইস্কুল মাঠে রাজশাহী, রংপুর বিভাগের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে আমরা ঐক্যবদ্ধ ও শক্তিশালী। ওই সভা থেকে তারেক রহমান যে বার্তা দেবে আমরা সেই বার্তার মধ্য দিয়ে ভোটের অধিকার আদায়ের আন্দোলনে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights