গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলের মন্ত্রিসভা

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত গাজা সিটি দখলে নেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস প্রথম এ খবর।

অ্যাক্সিওসের প্রতিবেদনে সাংবাদিক বারাক রাভিদ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, ‘রাজনৈতিক নিরাপত্তা মন্ত্রিসভা হামাসকে পরাজিত করার প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুমোদন করেছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি দখলের প্রস্তুতি নেবে এবং একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা সাধারণ ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার ব্যবস্থা করবে।’

এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজা শহর থেকে সব ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর শহরে থাকা হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালানো হবে।

ওয়াশিংটন থেকে আল জাজিরার সাংবাদিক শিহাব রাটটানসি জানান, গাজা দখলের এই পদক্ষেপের ইঙ্গিত গত কয়েকদিন ধরেই মিলছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর পরিকল্পনাকে কার্যত সবুজ সংকেত দিয়েছেন।

এর আগের দিন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েল পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চায়। তবে তারা সেখানে সরকার গঠন করতে চায় না, বরং নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলে তা কোনো তৃতীয় পক্ষের হাতে তুলে দিতে চায়।

ইসরায়েল পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চায়: নেতানিয়াহু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights