গাজার ভিডিও পাকিস্তানের হামলা বলে প্রচার! ভুয়া খবরে সয়লাব ভারতের মিডিয়া

সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে যাচাই-বাছাই না করে ভুয়া সংবাদ প্রচারের অভিযোগে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, ভারতের শীর্ষস্থানীয় কয়েকটি মিডিয়া গাজা অঞ্চলের পুরনো বোমা হামলার ভিডিও প্রচার করে তা পাকিস্তানের হামলা বলে উপস্থাপন করেছে। এসব ভিডিওর সত্যতা কোনো স্বাধীন সূত্র নিশ্চিত করেনি।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভারতীয় সাংবাদিক রাজদীপ সরাসরি স্বীকার করেছেন যে পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর ছিল ভিত্তিহীন।

এছাড়া, ভারত সরকারের তরফে অন্তত ৮ হাজার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, যার অধিকাংশই ছিল পাকিস্তানি ব্যবহারকারীর। এই পদক্ষেপও দেশটির গণতান্ত্রিক ভাবমূর্তিতে বড় ধাক্কা দিয়েছে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়।

প্রতিবেদনের শেষভাগে বলা হয়, ভারতীয় সংবাদমাধ্যমের এমন আচরণ এবং সরকারের কঠোর মনোভাব দেশটিতে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক স্বচ্ছতা নিয়ে উদ্বেগ তৈরি করছে।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights