গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা বললেন শিশির মনির

অনলাইন ডেস্ক

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপর থেকে আলোচনা শুরু হয়েছে তার সংসদ সদস্য পদ থাকবে কি না।

দল থেকে বহিষ্কৃত কোনো সংসদ সদস্য সংবিধান অনুযায়ী তার আসন ধরে রাখতে পারবেন কি না, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। তার মতে, গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকছে না।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

শিশির মনির ফেসবুকে লিখেছেন, ‘‘সংবিধানের ৭০ অনুচ্ছেদে আছে ‘পদত্যাগ’। তিনি হয়েছেন ‘বহিষ্কার’। জামায়াত আজকেই নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছে। কারণ ‘নৈতিকস্খলন’। প্রশ্ন হচ্ছে সংসদ সদস্য থাকতে পারবেন কিনা? আমার মতে না।’’

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের সঙ্গে রাজধানী ঢাকার একটি হোটেলে এক তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওটি নিয়ে দেশজুড়ে চলছে সমালোচনার ঝড়।

এর পরিপ্রেক্ষিতে বুধবার বিকালে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights