গাজীপুরে কলোনিতে আগুন, পুড়ল ১৮ কক্ষ

কালিয়াকৈর (গাজীপুর) ব্যুরো:

গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১৮ টি কক্ষ ও মালামাল পুড়ে ছাই হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে টার দিকে জেলার কালিয়াকৈর পৌরসভার পূর্ব চান্দর ব্লু ওয়েশন কারখানার পাশে ডা. সিদ্দিক রহমানের টিনসেড কলোনিতে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে পৌরসভার পূর্বচান্দরা এলাকায় ড. সিদ্দিক রহমানের আবাসিক কলোনির একটি কক্ষে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে মূহুর্তের মধ্যে আগুন কলোনির পুরো অংশে ছড়িয়ে পড়ে। এসময় ধোঁয়া দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। ততোক্ষণে ওই কলোনির বিভিন্ন কক্ষে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় ওই কলোনির অনেক মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights