গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। শনিবার সকালে টঙ্গী-নরসিংদী রেল লাইনের ঘটনাটি ঘটে।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।

তিনি জানান, পূবাইল এলাকায় টঙ্গী-নরসিংদী রেল লাইনে ট্রেনে কাটা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় আনা হয়েছে।
ধারণা করা হচ্ছে, রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights