গাজীপুরে পুনাকের বিক্রয়কেন্দ্র উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে পুনাক প্রদর্শণী ও বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন কার্যক্রম শেষে শনিবার দুপুরে গাজীপুর পুলিশ লাইন্স প্রাঙ্গণে কর্তব্যরত অবস্থায় নিহত ও অসহায় পুলিশ পরিবারের সদস্যদের জন্য সহায়তা সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।

অনুষ্ঠানে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাজীপুর জেলার সভানেত্রী জিনিয়া ফারজানা সভাপতিত্বে পুনাকের কেন্দ্রীয় সহ-সভানেত্রী শায়লা ফারজানা, সদস্য নওরিয়ন হক চৌধুরী ও সায়মা হক প্রমুখ বক্তব্য রাখেন।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাজীপুরের আয়োজনে অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় নিহত দুই পুলিশ সদস্যকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, দুজনকে হুইলচেয়ার, পাঁচজনকে সেলাই মেশিন ও পাঁচ জনকে নগদ অর্থ দেওয়া হয়। অনুষ্ঠানে পুনাকের কেন্দ্রীয় ও গাজীপুরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights