গাড়ির চাবি-ব্যাগ ও পার্স খুঁজে দিবে গুগল!

অনলাইন ডেস্ক

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্ক’ ফিচার চালু করেছে গুগল। মূলত গত বছর এই ফিচার চালুর ঘোষণা করেছিল টেক জায়ান্ট সংস্থা। তারপর থেকে ফিচারটি নিয়ে কাজ করছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়াররা।

জানা গেছে, সম্প্রতি বিশ্বব্যাপী এই নতুন ফিচার চালু করেছে টেক জায়ান্ট সংস্থা। এখন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ক্রাউডসোর্সড নেটওয়ার্ক ব্যবহার করে স্মার্টফোন এবং আনুষঙ্গিক শনাক্ত করতে পারবেন। অ্যাপলে এই ফিচার ফাইন্ড মাই অ্যাপের মতো কাজ করে।

গুগলের ভিপি ইঞ্জিনিয়ারিংয়ের এরিক কে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শুরু করে সারা বিশ্বের অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে সম্পূর্ণ নতুন ফাইন্ড মাই ডিভাইস চালু হয়েছে। এক বিলিয়নের বেশি অ্যান্ড্রয়েড ডিভাইসে ক্রাউডসোর্স নেটওয়ার্কের মাধ্যমে ‘ফাইন্ড মাই ডিভাইস’ ইউজারকে হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ডিভাইস এবং দৈনন্দিন জিনিসগুলো দ্রুত এবং নিরাপদে খুঁজে পেতে সাহায্য করবে।
ক্রাউডসোর্স নেটওয়ার্কের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, ডিভাইস অফলাইনে থাকলেও শনাক্ত করতে পারে। অর্থাৎ স্মার্টফোন বা আনুষঙ্গিক ডিভাইস ট্র্যাক করার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না। পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। ডিভাইস যদি স্যুইচড অফ থাকে বা ব্যাটারি শেষ হয়ে যায় তাহলেও সেগুলো ট্র্যাক করতে অসুবিধা হবে না। ডিভাইস চুরি হলে, এই ফিচার কাজে আসবে। ফাইন্ড মাই ডিভাইস নেট ওয়ার্কে ‘ফাইন্ড নিয়ারবাই’ বাটন রয়েছে, যা স্মার্টফোন বা ডিভাইসের সঠিক অবস্থান বের করতে সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights