গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন

অনলাইন ডেস্ক
রাজধানীর গুলিস্তানে একটি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। গুলিস্তান মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশেই হোটেল রমনা সংলগ্ন ওই মার্কেটটিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বঙ্গবাজার ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে আর ১টার দিকে নিয়ন্ত্রণে আসে। রমনা ভবনের ছয়তলা ভবনের তৃতীয় তলায় একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে জানা যাবে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম জানান, রাত ১২টা ৫৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গুলিস্তানে হোটেল রমনার পাশের মার্কেটের ছয়তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট কাজ করে।

আনোয়ারুল ইসলাম বলেন, আমরা রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়েছি। ১২টা ৩৫ মিনিটে চারটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কীভাবে আগুনের লেগেছে সেটা এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights