গুলিস্তানে বিস্ফোরিত ভবন থেকে আরও দুই মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

রাজধানীর গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে বিস্ফোরিত ভবনটির ভেতর থেকে আরও দুটি মরদেহটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল।

এর মধ্যে একজনের নাম মমিন উদ্দিন সুমন (৪৪), আরেকজনের নাম রবিন হোসেন শান্ত (২০)। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।

বুধবার বিকেলে ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ও ঢাকা বিভাগের উপ-পরিচালক দিনমনি শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বিকেলে বিস্ফোরণের ধ্বংসস্তুপ থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটির ময়নাতদন্ত সম্পন্ন করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

এর আগে মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ, যাদের মধ্যে ৭০ জনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন ১০ জন, যাদের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights