গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

পাবনা প্রতিনিধি:

পাবনার আটঘরিয়া উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী লিটন হোসেনের বিরুদ্ধে। নিহত স্ত্রীর নাম মুন্নী খাতুন (২৫)। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে তার নিজ বসতঘরে। বিষয়টি নিশ্চিত করেছেন একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল।

তিনি পারিবারিক সূত্রের বরাত দিয়ে চেয়ারম্যান জানান, আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের বারইপাড়া নিয়ামতপুর গ্রামের শহীদ আলীর ছেলের সাথে প্রায় আট মাস আগে একই ইউনিয়নের চৌকিবাড়ী গ্রামের পিয়ারুল হোসেনের মেয়ে মুন্নী খাতুনের বিয়ে হয়।
একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল আরো জানান নিহত মুন্নীর মা জানিয়েছেন, বিয়ের পর থেকে জামাই লিটন হোসেন তার মেয়েকে অমানুষিক নির্যাতন ও অত্যাচার চালাত।
সে নিয়মিত নেশা করত। নেশার টাকা ফুরিয়ে গেলে মুন্নীর উপর নির্যাতন করতো। ঘটনার দিন রাতে মুন্নীকে হত্যার পর ঘরের ছিকল আটকিয়ে লিটন পালিয়ে যায়। নিহতের মা তার মেয়ে হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন।

এ বিষয়ে আটঘরিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল করিম জানান, আশ্রয় প্রকল্পে বসবারত স্বামী তার স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে বলে স্থানীয়দের নিকট থেকে শুনেছি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা হলে ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights