গোপালগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

গোপালগঞ্জ প্রতিনিধি
আগামী সংসদ নির্বাচন নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের অপরাজনীতি, ষড়যন্ত্র ,সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়ন আওয়ামী লীগ এর আয়োজনে চক্ষু হাসপাতালের সামনে শনিবার বিকাল চারটায় শুরু হওয়া শান্তি সমাবেশটি শেষ হয় সন্ধা ছয়টায় ।

শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আল শামিম নাছিম, বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ

সম্পাদক মাহাবুব আলী খান,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার। সমাবেশের সভাপতিত্ব করেন গোবরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিকরুল ইসলাম ফকির। এসময় জেলা আওয়ামী লীগসহ সহযোগিতা সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াত নানান অপপ্রচার চালাচ্ছে বিএনপির অশুভ শক্তিকে রুখে দিতে মাঠে থাকবে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা। কোনোভাবেই বিএনপি-জামায়াতের কোনো ষড়যন্ত্র সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হবে না। কঠোরভাবে সব ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights