গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান।

এ ঈদগাহে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পৌর মেয়র শেখ রকিব হোসেনসহ ১০ হাজার মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করেন।
এরপর সকাল ৮ টায় থানাপাড়া জামে মসজিদে দ্বিতীয় ও সকাল সাড়ে ৮টায় গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া জেলার বিভিন্ন মসজিদ, ঈদগাঁহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং সারা মুসলিম উম্মাহসহ ফিলিস্তিনের জনগণের জন্য দোয়া ও মোনাজাত করেন মুসল্লিরা।

জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিশুসহ নানা বয়সের মানুষ। ঈদ জামাত উপলক্ষ্যে জেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights