গোপালগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে এ বিষয়ে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোঃ জিল্লুর রহমান।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাকিবুর রহমান। সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানটি পরিচালনা করেন।
অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও মসজিদের ইমামগন উপস্থিত ছিলেন এবং এ বিষয়ে নানা বক্তব্য উপস্থাপন করেন।
