গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

অনলাইন ভার্সন

গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ করে মৎস্য ব্যবসায়ী মাছ নিধনের অভিযোগ উঠেছে। রবিবার রাতে কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় অজ্ঞতানামা কয়েকজনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে ।

জানা গেছে, চৌরখুলী গ্রামের মৎস্য ব্যবসায়ী সিদ্দিক মোল্লা বোরো ধান চাষ করার জন্য ৪টি ঘের থেকে বিভিন্ন প্রজাতির মাছ ধরে তার বাড়ির পাশের পুকুরে এনে মজুদ করে রাখেন । রোববার (৩০ মার্চ) দিবাগত রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে । সোমবার সকালে স্থানীয়রা পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখেন।
সিদ্দিক মোল্লা বলেন, দেড় মাস আগে আমার মাছের ঘেরে বোরো ধান চাষ করার কারণে আমি ৪টি ঘের থেকে প্রায় ৩লক্ষ টাকার মাছ ধরে এনে বাড়ির পাশের পুকুরে মজুদ করি । রাতে কেউ বিষ প্রয়োগ করে আমার পুকুরে থাকা সব মাছ মেরে ফেলেছে । আমি এখন সর্বশান্ত হয়ে গেছি। আমার যারা এত বড় ক্ষতি করল তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাই।

কোটালীপাড়া থানার এসআই ফুলমিয়া বলেন, পুকুরের মালিকের কাছ থেকে ঘটনাটি জেনেছি। তারা লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights