গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে হামলা ও লুটপাটের অভিযোগ, আহত ৪

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া মধ্যপাড়ায় পূর্ব শত্রুতার জেরে বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলাকারীদের মারধরে নারীসহ চারজন আহত হয়েছে।

শুক্রবার সকালে নিজড়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় নিজড়া মধ্যপাড়ার মোফাজ্জেল উকিলের ছেলে সোহাগ উকিল (২২), প্রবাসী গাউছ উকিলের স্ত্রী সাবিনা উকিল (৩৫), আহমেদ খার স্ত্রী বেদনা বেগম (৪০), এনজেল উকিলের স্ত্রী আন্না বেগম (২৫) আহত হয়। আহতদের উদ্ধার করে এলাকাবাসী গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
নিজড়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার রহিচ উকিল বলেন, পূর্ব শত্রুতার জেরে ছোমেদ উকিলের ছেলে আইয়ুব উকিলের হুকুমে তার ছেলে একলাস উকিল, হুমায়ুন উকিলের ছেলে কায়েস উকিল ও কাবির উকিল, খবির শেখের ছেলে মছিদ শেখ, বাদশা উকিলের ছেলে হাসিবুর উকিল, সাইদ শেখের ছেলে আজমান শেখ, মছিদ শেখের ছেলে নাঈম শেখ, সাহিদ শেখের ছেলে মোসা শেখসহ প্রায় শতাধিক লোকজন নিয়ে প্রবাসী গাইছ উকিল ও আমার বাড়িঘরে হামলা চালায় ও লুটপাট করে। বাড়িতে থাকা নারীদের মারধর করে গুরুতর আহত করা হয়। এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক তদন্ত শীতল চন্দ্র পাল বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ হয়েছে। প্রথমিক তদন্তের জন্য পুলিশ ওই এলাকায় তৎপর রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights