গোপালগঞ্জে প্রতারণার শিকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে প্রতারণার শিকার হয়ে মানববন্ধন করেছে মানিকদাহ আশ্রয়ণ প্রকল্পের অসহায় ও দরিদ্র বাসিন্দারা। আজ রবিবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী তারা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে খাদিজা বেগম, খালেদা বেগম, কাজলী বেগম, ওলিয়ার, নার্গিস বেগম, রহিমা বেগম, শাবানা, তৌহিদ শেখ ও নূর ইসলাম বাবুসহ ভুক্তভোগীরা অভিযোগ করেন, ‌’শেখ রেজাউল হক রাজু ও শেখ রিপন নামে দু’ সহোদর পুরাতন মানিকদাহ বাজারে একটি সুপারশপ করার নামে মানিকদাহ আশ্রয়ণের ১২০ বাসিন্দার কাছ থেকে বিভিন্ন প্রলোভনে অন্তত: ১৭ লাখ টাকা হাতিয়ে নেয়। একটু বাড়তি লাভের আশায় তারা ৫০ বা ১০০ টাকার স্ট্যাম্পে উপর তাদেরকে টাকা দিয়েছেন। এরপর তারা দুই ভাই সুপারশপের ডেকোরেশন করে কিছু মালামালও উঠায়। কিন্তু পরবর্তীতে লাভ তো দূরে থাক, আসল টাকাও ফেরত নিয়ে নানা টালবাহানা করতে থাকে। এমনকি দু’এক জনকে নানা হুমকি-ধামকিও দিয়েছে।

তারা আরও জানান, এভাবে তারা গত ৮-৯ মাস ধরে ভুক্তভোগীদের সঙ্গে প্রতারণা করছেন। তাই বাধ্য হয়ে উক্ত টাকা ফেরতসহ অভিযুক্ত দুই ভাইয়ের বিচার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights