গোপালগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি

বিশিষ্ট অর্থনীতিবিদ ও কচিকাঁচার মেলার সাবেক সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদের স্মরণে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে দিনব্যাপী ইব্রাহিম খালেদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক নারী-শিশুসহ বিভিন্ন বয়সের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘এ সোশ্যাল প্রজেক্ট ফর দ্য হোপলেস’ আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধন করেন খোন্দকার ইব্রাহিম খালেদের ভাই গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাংবাদিক খোন্দকার এহিয়া খালেদ সাদী। কর্মসূচিতে গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান সাহেব আলী মোল্লা টুকু, মেডিকেল ক্যাম্পের সমন্বয়কারী ইমরান আহমেদ, আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়কারী ডা. সোলায়মান বাদলসহ অনেকে বক্তব্য রাখেন।

সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ডায়াবেটিস পরীক্ষা ও রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার পর বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এর আগে ৫০ জন শিশুর মধ্যে ব্রাশ, টুথপেস্ট ও সাবান বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights