গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৪৩ শিশু, মৃত্যু ১

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ৪৩ জন শিশু ভর্তি হয়েছে। এদের মধ্যে ১০ মাস বয়সের এক কন্যা শিশু মারা গেছে।

সিভিল সার্জন অফিস জানায়, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৩০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে একজনের হামের ফল পজিটিভ এসেছে। হাসপাতালে ভর্তি হওয়া ৩০ শিশুই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে ১২ জন শিশু গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা: আবু সাইদ মোহাম্মদ ফারুক জানান, গোপালগঞ্জসহ দেশের জেলা পর্যায়ে হামের শনাক্তকরণের ল্যাব নেই। তাই নমুনা ঢাকায় পাঠানো হয়, যার জন্য ৩–৪ দিন সময় লাগে; চাপে তা ৭ দিনেরও বেশি সময় নিতে পারে। তবে হামের লক্ষণ সরাসরি দেখা দেয়ায় চিকিৎসা সেবায় কোন সমস্যা হচ্ছে না।

তিনি আরও বলেন, সকল সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে—হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা দিতে হবে, নমুনা সংগ্রহ করে তা সিভিল সার্জন অফিসকে জানাতে হবে এবং টিকাদান কার্যক্রম পরিচালনা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights