গোয়েনকাকে সেই ধমকের জবাব দেয়ার সুযোগ রাহুলের সামনে

অনলাইন ডেস্ক
এবারের আইপিএলে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে দিল্লি-লক্ষ্ণৌ। প্রথম পর্বে লোকেশ রাহুল খেলেননি। সন্তানের জন্মের কারণে ছুটি নিয়েছিলেন। তবে দ্বিতীয় পর্বে তার খেলা নিশ্চিত। দলের সঙ্গে লক্ষ্ণৌয়ে অনুশীলনও করেছেন তিনি।

মঙ্গলবার (২২ এপ্রিল) যে মাঠে এই দুই দল মুখোমুখি হবে সেই একানা স্টেডিয়াম রাহুলের হাতের তালুর মতো চেনা। গত তিন বছর এই লক্ষ্ণৌ দলেরই অধিনায়ক ছিলেন তিনি।

তবে গত মরসুমের শেষের দিকে দলের মালিকের থেকেই অপমানিত হতে হয় রাহুলকে। হায়দরাবাদের কাছে হারের পর মাঠে নেমে এসে প্রকাশ্যে যেভাবে হাত নাড়িয়ে রাহুলের সঙ্গে বাজে ব্যবহার করেছিলেন গোয়েনকা, তা কারও নজর এড়ায়নি।

ওই ঘটনার পর দুইপক্ষই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল। তবে দূরত্ব ক্রমশ বাড়ছিল। গত বছরের মেগা নিলামের আগে রাহুলকে লক্ষ্ণৌ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতেই তা আরও স্পষ্ট হয়।

দল বদলে রাহুল এখন দিল্লিতে। দিল্লি হয়ে নেতৃত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি নিজেই। এবার রাহুলের ব্যাট থেকে দায়িত্বশীল ইনিংসও দেখা যাচ্ছে।

Advertisement

ছয় ম্যাচে ইতিমধ্যেই ২৬৬ রান করে ফেলেছেন রাহুল। বেঙ্গালুরুর বিরুদ্ধে অপরাজিত ৯৩ রান তার মধ্যে উল্লেখযোগ্য। পুরনো দলের বিরুদ্ধে নিশ্চিত ভাবেই নিজেকে প্রমাণ করতে মরিয়া হয়ে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights