গোলাপবাগে মারামারিতে যুবক নিহত

অনলাইন ডেস্ক

রাজধানীর গোলাপবাগে মারামারির ঘটনায় আব্দুল্লাহ আল সোহান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আজহারুল ইসলাম। তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে গোলাপবাগ মনোয়ারা হাসপাতালের সামনে একটি মারামারির ঘটনায় সোহান নামে এক যুবক আহত হন। পরে লোকজন তাকে মুগদা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বিস্তারিত জানার জন্য পুলিশের টিম কাজ করছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights