গ্রিসে নৌকাডুবি ৭৯ জনের মৃত্যু: যে কারণে সহায়তা নেয়নি নৌকার যাত্রীরা

অনলাইন ডেস্ক

গ্রিসের দক্ষিণ উপকূলে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯। এছাড়াও ১০০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মাছ ধরার নৌকায় করে শত শত অভিবাসন প্রত্যাশী ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করছিল। এই ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে সরকার।

নৌকাটি পাইলস থেকে ৮০ কিলোমিটার দূরে ডুবে যায়। গ্রিস কোস্টগার্ডের দাবি, তারা নৌকাটিকে সাহায্য করতে পারেনি। দুর্ঘটনার সময় কেউ লাইফ জ্যাকেট পরে ছিল না বলেও জানিয়েছে কোস্ট গার্ড।
গ্রিসের গণমাধ্যমের দাবি, ডুবে যাওয়ার আগে নৌকার যাত্রীরা কোস্টগার্ডের কোনো সহায়তাও নিতে চায়নি। তারা ইতালি যেতে মরিয়া ছিল।

নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এটি ১০ থেকে ৫০ মিনিটের মধ্যেই ডুবে যায়। তীব্র বাতাসের কারণে উদ্ধারকাজও ব্যাহত হয়।

কর্তৃপক্ষের ধারণা গ্রিস অভিবাসন প্রার্থীদের দেশে ফেরত পাঠায় বলেই তারা দেশটির কোস্টগার্ডের কোনো সহায়তা নিতে চায়নি।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights