ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে ছোট-বড় তিনটি ফেরি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত দেড়টা থেকে সেখানে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান বলেন, দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে বলেও জানান তিনি।

জানাগেছে, রাত বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কুয়াশার কারণে এ নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১ টার পর থেকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে রাত ১টা ৩০ মিনিট থেকে এ নৌ-রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। ওই সময় দৌলতদিয়া প্রান্তে ৭ নম্বর ঘাটে ফেরি হাসনাহেনা, ৩ নম্বর ঘাটে জাহাঙ্গীর ও ৪ নম্বর ঘাটে রুহুল আমীনকে নোঙর করে রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights