ঘাটাইলে নিখোঁজের চারদিন পর যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের চারদিন পর যুবদল কর্মী মিন্টু খানের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার গভীর রাতে উপজেলার কাউন্টার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মিন্টু আমুয়াবাইদ গ্রামের মজিদ মাস্টারের ছেলে।

পরিবারের সদস্যরা বলেন, মিন্টু গত রোববার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বুধবার গভীর রাতে বিলের মধ্যে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, অর্ধগলিত অবস্থায় মিন্টু খানের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights