ঘাতক দালাল নির্মূল ক‌মি‌টির নেত্রী কানিজ ফাতেমা আটক

অনলাইন ডেস্ক

৭১ এর ঘাতক দালাল নির্মূল ক‌মি‌টির চট্টগ্রাম জেলা কা‌মি‌টির সহ-ম‌হিলা বিষয়ক সম্পাদক ও জিপিও শ্রমিক লীগের নেত্রী কা‌নিজ ফাতেমা লিমা‌কে আটক করা হয়েছে।

রবিবার বিকেলে তাকে ধরে এনে কোতোয়ালি থানায় হস্তান্তর করেন বৈষম্যবিরোধী ছাত্র আ‌ন্দোল‌নের নেতারা।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।

তিনি বলেন, কা‌নিজ ফা‌তেমা লিমা‌কে বৈষম্যবিরোধী ছাত্র আ‌ন্দোল‌নের নেতারা ধরে এনে থানায় হস্তান্তর ক‌রেছেন। তার বিরুদ্ধে থানায় মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।

বর্তমানে কা‌নিজ ফা‌তেমা লিমা‌ থানায় আটক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights