চকরিয়ায় হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ মানিককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোর রাতে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নূর মোহাম্মদ মানিক লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় ঠান্ডা মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।

চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩ সালে চকরিয়া পৌরশহরে বিএনপির নাশকতা চলাকালে গুলিতে জাকের হোসেন নামে এক বিএনপির এক কর্মী নিহত হয়। ওই হত্যা মামলায় নূর মোহাম্মদ মানিক আসামি ছিলেন।

তিনি এতদিন জামিনে থাকলেও আদালতে নিয়মিত হাজির না থাকায় আদালতের বিচারক ওয়ারেন্ট ইস্যু করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী হত্যা মামলার আসামি নূর মোহাম্মদ মানিককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights