চট্টগ্রাম চট্টগ্রামে ইউনিয়ন পরিষদের ভবনে চুরি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ের তালা কেটে নগদ টাকা, কম্পিউটারের যন্ত্রাংশ নিয়ে গেছে চোরের দল। শনিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ইউপি সচিব মিল্টন চৌধুরী জানান, ইউপি কার্যালয়ের কয়েকটি কক্ষের তালা কেটে দুইটি কম্পিউটার ও নগদ ৩ হাজার ৯শ টাকা নিয়ে গেছে। এছাড়া আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ নথিপত্র পরিষদের বাইরে ফেলে গেছে। বিষয়টি থানায় ও ইউএনওকে জানানো হয়েছে।

এর আগে গত ১৭ অক্টোবর দিবাগত রাতে উপজেলার সারোয়াতলী ইউপি কার্যালয়ে চুরির ঘটনা ঘটে। চোরের দল পরিষদের একটি পোষা কুকুরকে মেরে কম্পিউটারের যন্ত্রাংশ ও দুইটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights