চট্টগ্রাম বিমানবন্দরে ৫৩৪ গ্রাম স্বর্ণসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাস্কাট থেকে আসা মোহাম্মদ হাসান মুরাদ নামের এক যাত্রীর কাছ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছেন গোয়েন্দা সংস্থা ও শুল্কবিভাগ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটে চট্টগ্রামে আসেন ওই যাত্রী। অভিযুক্ত মুরাদ চট্টগ্রামের রাউজান উপজেলার নাসিরনগর এলাকার বাসিন্দা।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বিমানবন্দরের কাস্টমস হল থেকে বের হওয়ার সময় অভিযুক্ত মুরাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা সংস্থার যৌথ দল তার ব্যাগেজে তল্লাশি চালায়। তল্লাশিতে ব্যাগেজে ১০৬ গ্রাম স্বর্ণের অলংকার, ৪২৫ গ্রাম স্বর্ণপিণ্ড এবং তিন গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। মোট উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ৫৩৪ গ্রাম।

ইব্রাহীম খলিল জানান, উদ্বার করা স্বর্ণগুলো ব্যাগেজের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিলো। এ কারণে কাস্টমসের স্ক্যানারে তা সরাসরি ধরা পড়েনি। এসব স্বর্ণের বিপরীতে এক কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। পরে স্বর্ণগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়। স্বর্ণ পরিবহনের ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে মামলা করছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights