চট্টগ্রাম-৪ আসনে সালাউদ্দিনের প্রার্থিতা বাতিল, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনি হলফনামায় সরকারি চাকরির তথ্য গোপন করায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সালাউদ্দিনের প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

এ ছাড়া তথ্য গোপন করে আদালতের সঙ্গে প্রতারণা করায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে ইসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।
এর আগে, গত বৃহস্পতিবার সরকারি কর্মচারী হিসেবে চাকরিতে থাকার তথ্য গোপনের অভিযোগ তুলে সালাউদ্দিনের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্রে জানা গেছে, ২০১১ সালে পুলিশের চাকরি থেকে অব্যাহতি নিয়ে সালাউদ্দিন ‘স্বাস্থ্য সহকারী’ পদে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যোগদান করেন। এখন পর্যন্ত তিনি ওই পদে বহাল আছেন। কিন্তু তার নির্বাচনি হলফনামায় তিনি নিজেকে একজন ফার্মেসি ব্যবসায়ী বলে উল্লেখ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights