চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আইনজীবী ওমর ফারুক বাপ্পি হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড এবং তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলো- রাশেদা বেগম ও হুমায়ুন রশিদ। যাবজ্জীবনপ্রাপ্তরা হলো- আল আমিন, আকবর হোসেন রুবেল প্রকাশ সাদ্দাম এবং মো. পারভেজ আলী।

বুধবার এ আদেশ দেন চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো জসিম উদ্দিন। চট্টগ্রাম মহানগর পিপি মো. আবদুর রশিদ বলেন, বাপ্পি হত্যা মামলায় মোট ৩২ জন সাক্ষীর মধ্যে ২৯ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আদালত সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং এক আসামিকে খালাস দিয়েছেন।

আদালত সুত্রে জানা যায়, ২০১৭ সালের ২৫ নভেম্বর নগরীর চকবাজার থানার কে-বি আমান আলী রোডের বাসা থেকে বাপ্পির মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত আইনজীবীর বাবা আলী আহমদ বাদী হয়ে চকবাজার থানায় মামলা দায়ের করেন। ২০১৮ সালের ৪ এপ্রিল ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০২০ সালের ১৫ অক্টোবর অভিযোগ গঠনের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু করেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights