চট্টগ্রামে আউটার স্টেডিয়ামের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকার আউটার স্টেডিয়ামে অভিযান চালিয়ে মাঠ দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। রবিবার (১৯ মার্চ) বেলা ১২টার দিকে এক অভিযানে এসব স্থাপনা উচ্ছেদ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এ মং মারমা।

নু এ মং মারমা বলেন, এটি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মাঠ। কিছু লোক অবৈধ দখল করে ব্যবসা করছে। নগরবাসী দীর্ঘদিন এসব স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়ে আসছিলো। এর প্রেক্ষিতে মাঠ রক্ষায় অভিযান করা হয়েছে। সকল স্থাপনা উচ্ছেদ করে খেলার জন্য এ মাঠ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, আউটার স্টেডিয়ামের যে মাঠ রয়েছে সেটি আমরা সহকারী কমিশনার (ভূমি) ও সার্ভেয়ার দিয়ে পরিমাপ করেছি। মাঠের নির্দিষ্ট অংশ লাল দাগ দিয়ে চিহ্নিত করে খুঁটি দিয়ে দাগের বাইরের স্থাপনা সরানোর সময় দেয়া হয়েছিলো। না সরানোয় উচ্ছেদ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights