চট্টগ্রামে আরো ৩৯ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) ২৪ ঘণ্টায় আরো ৩৯ জনকে গ্রেফতার করেছে। শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে রবিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিএমপির জনসংযোগ বিভাগ। গ্রেফতারকৃতরা সবাই আওয়ামী লীগ ও দলটির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা, সন্ত্রাসী বিরোধী ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ নেত্রী ও ঘাতক দালাল নিমূল কমিটির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা লিমা (৪০), মো. শাহাদাৎ হোসেন অনি (২৪), শুভ মল্লিক (২৯), ওসমান গনি রনি (২৮), মো. সুরুজ (২০), আওয়ামী ওলামালীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুর মোহাম্মদ (৫৫), মো. খোরশেদ আলম (৪৫), মো. মিজবাহ হোসেন জিফাত (২৫), হাবিবুর রহমান জুয়েল (২৭), সদরঘাট থানার হকার্স লীগের সভাপতি মো. মাসুম (২৯), সেচ্ছাসেবক লীগ নেতা আশরাফ উদ্দিন আশিক (৩৫), মো. আব্দুল বাতেন (৪৩), মো. হারুন অর রশিদ ধ্রæব (৩০), মো: মুন্না (২১), মো. ইকবাল (২১), সাজু বিশ্বাস (২৪), সাইফুল ইসলাম (১৯), মো. ফয়েজ সিকদার (২২), সৈয়দ মো. আশরাফুল হক সিফাত (২২), সৈয়দ মো. আসাদুল হক আসাদ (১৯), মো. মুরাদ মিয়া (৩৮), রতন মিয়া (৪২), মো. রাজ্জাক আশরাফি (৩২), মো. গোলাম শরিফ তুষার (৩৪), মো. তোফাজ্জল হোসেন (৩৯), মো. ইমরান (৩২), মো. শফিউল আলম (৪৯), ইফরাত নুর, মো. খোকন (৩৯), প্রিয়া মনি (১৯), মো. নয়ন (৩০), মো. সুমন (৩৪), মো. আব্দুল মান্নান (৫৫), নাজীম উদ্দিন (৩৪), শওকত ইসলাম (২৬), বিপ্লব কুমার দাস (৩৭), মো. ওমর আলী (২৮), মো. রাকিব ও ১৭ বছরের এক কিশোর। পুলিশ তার নাম প্রকাশ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights