চট্টগ্রামে ইয়াবাসহ মা-মেয়ে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৗর সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ৭ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দুই রোহিঙ্গা নারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং শরণার্থী শিবিরের বিবিজান (৩৮) ও রুমা (১৬)। সম্পর্কে তারা মা ও মেয়ে।

পুলিশ জানায়, চট্টগ্রমা থেকে ইয়াবার একটি চালান ঢাকায় যাচ্ছে এ রকম একটি গোপন সংবাদের ভিত্তিতে রিলাক্স পরিবহনের একটি বাস থামিয়ে তাতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ১৯টি ইয়াবা ভর্তি প্যাকেটসহ রুমা (১৬) ও বিবিজান (৩৮) নামের দুই নারীকে গ্রেফতার করা হয়।

সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার এসআই মো. জাফর বলেন, ইয়াবার একটি চালান চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। নিয়মিত মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights