চট্টগ্রামে একীভূত পাঁচ ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা বন্দরনগরী চট্টগ্রামে আবারও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল নগরীর এনায়েতবাজার এলাকার গ্লোবাল ইসলামী ব্যাংকসহ বিভিন্ন শাখায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় তারা ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিল, লেনদেন স্বাভাবিক করা এবং আমানতের টাকা ফেরতের দাবি জানান। আন্দোলনকারীদের ভাষ্য, তারা দীর্ঘদিন ধরে জমাকৃত অর্থ তুলতে না পারায় মানবেতর জীবনযাপন করছেন। এক বছর ধরে বিভিন্ন শাখায় ঘুরেও এর কিনারা করতে পারছেন না। অনেকে সন্তানদের শিক্ষা ব্যয় মেটাতে পারছেন না। দৈনন্দিন কেনাকাটা করতে পারছেন না। এ কারণে গ্লোবাল ইসলামী ব্যাংকের শাখায় অবস্থান নিয়েছেন। পরে তারা আরও কয়েকটি একীভূত ব্যাংকের শাখায় কর্মসূচি পালন করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, নির্বাচিত সরকার ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালের আমানতকারীরা মাত্র ৪ শতাংশ হারে মুনাফা পাবেন। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে লাখ লাখ আমানতকারী ক্ষতিগ্রস্ত হবেন। প্রসঙ্গত, অবিলম্বে আমানতের টাকা ফেরত দেওয়া, হেয়ার কাট বাতিল ও সব ধরনের লেনদেন স্বাভাবিক করার দাবিতে একীভূত পাঁচ ব্যাংকের বিভিন্ন শাখায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন চট্টগ্রামের গ্রাহকরা। এর আগে গত সপ্তাহে খাতুনগঞ্জ ও আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার গ্রাহকরাও এ ধরনের কর্মসূচি পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights