চট্টগ্রামে গাড়ির ধাক্কায় বিদেশি শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর পতেঙ্গা আউটার লিংক রোডের সড়ক বিভাজকের সঙ্গে পাজেরো গাড়ির ধাক্কা লেগে এক বিদেশি শিক্ষার্থী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

সোমবার রাত একটার দিকে লিংক রোড এলাকার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের শিক্ষার্থী ও লাওসের নাগরিক।

পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসলাম বলেন, মধ্যরাতে সড়ক বিভাজকের সঙ্গে একটি পাজেরো গাড়ির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ওই বিদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত দুইজন নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাজেরো গাড়িটির সামনের চাকা ব্লাস্ট হওয়ার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বিভাজকে ধাক্কা লাগে বলে ধারণা করছি। নিহত ওই বিদেশি শিক্ষার্থী ছাড়া অন্য দুই জন বাংলাদেশি। তারা সম্পর্কে ভাই-বোন। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights