চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার রেলওয়ে পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুইটি টিপ ছোরা উদ্ধার করা হয়। রবিবার রাতে তাদের গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, আব্দুর রহিম (৩২), মো.জাকির হোসেন (২৬), মো.ওসমান গনি (২৪), মো.জাহিদ ইসলাম (১৫), মো. নীরব (১৬) ও মো.বিল্লু (১৫)।

কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়দুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে দুটি টিপ ছোরা ও একটি হাতপাঞ্জা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights