চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ বছর বয়সী টুম্পা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত ১ ডিসেম্বর ডেঙ্গু জ্বর নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন টুম্পা। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে তিনি মারা যান। মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ডেঙ্গু শক সিনড্রোম। এ নিয়ে চলতি বছরে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি ডিসেম্বরে মারা গেছেন ২ জন। শিশু টুম্পা চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে আরও ভর্তি হয়েছেন ২২ জন, এর মধ্যে সরকারি হাসপাতালে ২১ জন আর বেসরকারি হাসপাতালে ১ জন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৪ হাজার ১৭১ জন এবং মারা গেছেন মোট ৪৩ জন। মৃতদের মধ্যে ১৫ জন পুরুষ, ২৩ জন নারী এবং শিশু ৫ জন। এর মধ্যে শুধুমাত্র নভেম্বরেই মারা গেছেন ১৬ জন। চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২১ সালে মারা যান ৫ জন, ২০২২ সালে মারা যান ৪১ জন এবং ২০২৩ সালে মারা যান ১০৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights