চট্টগ্রামে দোকানে আগুন

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১টার দিকে থানার সরাইপাড়া তালুকদার নগর এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা জানান, রাত ১টা ১০মিনিটের দিকে সরাইপাড়া এলাকায় একটা দোকানে আগুন লেগেছে বলে খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশন থেকে মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights