চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী ইসরাতকে পুলিশে দিল শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী ইসরাত জাহান কাকনকে শিক্ষার্থীরা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন।

রবিবার (৪ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে আসেন ইসরাত। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। ইসরাত জাহান ওই কলেজের ছাত্রলীগ কমিটির সদস্য।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘মহসিন কলেজের ইসরাত জাহান কাকন নামে এক ছাত্রীকে আটক করা হয়েছে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ওই ছাত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ইসরাত জাহান সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights