চট্টগ্রামে পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আাসামি মাহবুব আলমকে গ্রেফতার করেছে র‌্যাব।

গত সোমবার দিবাগত রাতে সীতাকুণ্ডের আকিলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে মঙ্গলবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‍্যাব।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের মার্চ মাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শওকত খুন হন। এই ঘটনায় সীতাকুণ্ড থানায় ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এরমধ্যে অন্যতম আসামি মাহবুব। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাহবুবকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাহবুব আকিলপুরের স্থানীয় বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights