চট্টগ্রামে পানির কারখানার আড়ালে স্টিয়ারিং অয়েল তৈরি, জরিমানাf

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার খাজা রোডে পানি পরিশোধন কারখানার আড়ালে নকল পাওয়ার স্টিয়ারিং অয়েল তৈরির অপরাধে সততা প্যাকেজড ড্রিংকিং ওয়াটার নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার নগরীর খাজা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্টোর উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এসময় তার সাথে ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার।

উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, খাজা রোড এলাকায় বিএসটিআই’র অনুমোদন ছাড়া পানি প্রক্রিয়াকরণ ও বাজারজাত করছিল সততা প্যাকেজড ড্রিংকিং ওয়াটার নামের প্রতিষ্ঠানটি। এমনকি পানির ফ্যাক্টরির আড়ালে নিজস্ব নামে নকল স্টিয়ারিং পাওয়ার অয়েলও তৈরি করছিল তারা। এসব অপরাধে ওই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় জয়নাব মেডিকেল হল ও জননী মেডিসিন হল নামে দুটি ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি করায় আল হাসান নামে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights