চট্টগ্রামে পিকআপ চালকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের মীরসরাই উপজেলার হিঙ্গুলী খান সিটি সেন্টারের পূর্বপাশে ঢাকা-চট্টগ্রাম রেল লাইন থেকে তৌহিদুল ইসলাম খোকন নামে এক পিকআপ চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা রেল লাইনে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করে।

ধারণা করা হচ্ছে, তাকে খুন করে রেললাইনে রেখে গেছে দুর্বৃত্তরা। মৃত তৌহিদুল ইসলাম খোকন হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামের মৃত হাসেম ড্রাইভারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, তৌহিদ গত বুধবার রাতে এলাকার একটি গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে যাওয়ার আগে স্থানীয় কিছু বখাটে তার মোবাইলে বার বার ফোন করেছিল, কিন্তু তিনি সেখানে যাননি। রাতে অনুষ্ঠানে গিয়ে আর ফেরেননি। সকালে রেললাইনে মরদেহ পাওয়া যায়।
চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) মনিরুল ইসলাম বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে খুন করা হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights