চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগর ও জেলায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর পূর্ব শহীদনগর এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলাম সামির (২২) ও আতুরার ডিপো এলাকার আলমগীর হোসেন সজীব (২০), হাটহাজারী নতুনপাড়া এলাকার আরিফুল হক বাদশা (১৯), আমান বাজার এলাকার ফয়সাল ইসলাম জিহাদ (১৭), নতুনপাড়া এলাকার মো. ওয়দুল জামান রাকিব (১৬) এবং একই এলাকার মো. হাসান মুরাদ (১৮)।

জানা গেছে, শুক্রবার রাতে নগরীর বায়েজিদ থানার আতুরার ডিপো এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনার সময় পালানোর চেষ্টাকালে তৌহিদুল ইসলাম সামির ও আলমগীর হোসেন সজীবকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি দেশে তৈরি শটগান ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। সিএমপির উত্তর বিভাগের উপ-কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন বলেন, আতুরার ডিপোতে সৈয়দ কোম্পানির ভবনের নিচে মেসার্স রাইসা স্টোরের সামনে চেকপোস্ট বসানো হয়। এসময় পালানোর চেষ্টা করলে তাদের দুইজনকে আটক করা হয়। এরপর তাদের দেহ তল্লাশি ও হেফাজত থেকে একটি লোহার তৈরি শটগান ও পাঁচ রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

এদিকে শুক্রবার দিবাগত রাতে হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও পাঁচটি লম্বা দা-সহ আরিফুল হক বাদশা, ফয়সাল ইসলাম জিহাদ, ওয়দুল জামান রাকিব ও হাসান মুরাদকে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাদের তাদেরকে আদালতে প্রেরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights