চট্টগ্রামে ফ্লাইট চলাচল বাতিল করেছে ওমান এয়ার

অনলাইন ডেস্ক

বাংলাদেশে বিমানের ফ্লাইট ও গন্তব্য কমিয়েছে ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার। নিজেদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাতেও বিমানের ফ্লাইট সংখ্যা এবং গন্তব্য কমিয়ে আনার ঘোষণা দিয়েছে এই বিমান সংস্থা।

এক বিবৃতিতে ওমান এয়ার বলেছে, ইসলামাবাদ, লাহোর, কলম্বো এবং চট্টগ্রামে ফ্লাইট পরিচালনা কার্যক্রম বাতিল করেছে ওমান এয়ার। তবে তাদের ফ্লাইট পরিচালনার নেটওয়ার্কে নতুন করে পাকিস্তানের শিয়ালকোট শহর যুক্ত করা হয়েছে।

ওমান এয়ারের বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় রুটেও নির্দিষ্ট কিছু গন্তব্যে ফ্লাইটের সংখ্যা হ্রাস করা হবে। তবে বর্তমানে চালু থাকা ভারতীয় দুই গন্তব্য— লক্ষ্ণৌ এবং তিরুবনন্তপুরমে ফ্লাইট বৃদ্ধি করা হবে।
এর আগে, গত বছরের নভেম্বরে ওমানের সালামএয়ার পাঁচটি ভারতীয় প্রধান শহর— হায়দরাবাদ, কালিকট, জয়পুর, ত্রিবান্দ্রম এবং লক্ষ্ণৌতে ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা দিয়েছিল। ভারতে ফ্লাইট পরিচালনার অধিকার সংক্রান্ত বরাদ্দের সীমাবদ্ধতার কারণে এসব শহরে কার্যক্রম বন্ধ করেছিল সালামএয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights