চট্টগ্রামে বগাসহ ১৩ জনের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পুলিশের ওপর হামলা ও চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগাসহ ১৩ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

খুলশী থানার জিআরও এসআই নুরুল আলম জানান, বগা অন্য একটি মামলায় আগে থেকেই কারাগারে ছিলেন। পুলিশের ওপর হামলা ও চাঁদাবাজির এ মামলায় তাকে প্রোডাকশন ওয়ারেন্টের (পিডব্লিউ) মাধ্যমে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।

অন্যদিকে, এই দুই মামলায় বাকি ১২ জন আসামি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। পরে শুনানি শেষে বগাসহ ১৩ জনের সবারই জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights