চট্টগ্রামে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ঢেমশা ইউনিয়নে বালতির পানিতে ডুবে মোহাম্মদ রাফসান নামে দেড় বছর বয়সী একটি শিশু মারা গেছে। সোমবার দুপুরে ঢেমশা ইউনিয়নের হাঙ্গারকুল সোলতান মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রাফসান ওই বাড়ির সাইফুল ইসলামের পুত্র।

ঢেমশা ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ মিয়া জানান, সোমবার দুপুরে পরিবারের অগোচরে খেলতে গিয়ে বাড়ির সামনে থাকা বালতির পানিতে পড়ে যায় রাফসান। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বালতির পানিতে ডুবে থাকতে দেখে।
এরপর তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights