চট্টগ্রামে মহিলা দাবা চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মহিলা দাবা চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার এম এ আজিজ স্টেডিয়ামের কনভেনশনে এটির উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন। জেলা ক্রীড়া সংস্থার দাবা কমিটি এটির আয়োজন করছে। এই চ্যাম্পিয়নশিপে ২৩ জন মহিলা দাবাড়ু অংশ নিয়েছেন।

শুক্রবার প্রথম রাউন্ড ও দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ঢাকায় অনুষ্ঠিত জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশীপে চট্টগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন।

দাবা কমিটির যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চুর সভাপতিত্বে, প্রকৌশলী এস এম তারেক সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিজেকেএসের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights