চট্টগ্রামে সেক্টর কমান্ডারস ফোরামের মাসব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

স্বাধীনতার মাসকে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছে চট্টগ্রাম সেক্টর কমান্ডারস ফোরাম। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি মাঠের ঐতিহাসিক ৬ দফা মঞ্চে মাসব‍্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে পতাকা সমাবেশ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ফোরামের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী, জেলা ও নগর সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, মো. সেলিম চৌধুরী, সহসভাপতি ফোরকান উদ্দিন আহমেদ, নারী বিষয়ক সম্পাদক এডভোকেট সাইফুন নাহার খুশী, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক খাঁন, সাহেদ মুরাদ শাকু, ডা. ফজলুল হক সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘১৯৭১ সালের ‘মার্চ’ মাস বাঙালির সুদীর্ঘ ইতিহাসের এক শ্রেষ্ঠ মাস। এই মার্চ ইতিহাসের বাক পরিবর্তনের মাস। এই মাস স্বাধীনতার উত্তাল-অগ্নিঝরা মার্চ নামেই ইতিহাসে খ‍্যাত। ঐতিহাসিক ৭ মার্চ জগদ্বিখ্যাত ভাষণ দেন বঙ্গবন্ধু। পরাধীন বাঙালি দেশকে শত্রুমুক্ত করতে সব শক্তি-সাহস, আবেগ-অনুভূতি একত্র করে বিজয়ের চেতনায় এ মাসেই বেশি জীবন উৎসর্গ করেন। তাই মার্চ মাস বাঙ্গালির গৌরবময় মুক্তিযুদ্ধের অনন্য এক মাস।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights