চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৫৩৩ জন গ্রেফতার
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ২৪ ঘণ্টায় ৫৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ অফিস থেকে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, শনিবার ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৮ জনের মধ্যে ৩ জন মাদক বহনকারী, ৭৬ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ২৯ জন মাদক ব্যবসায়ী রয়েছেন। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড করা হয়েছে ৬ হাজার ৭৫০ টাকা।
তিনি আরও জানান, মোট ২৮টি মাদক মামলা দায়ের করা হয়েছে। নিয়মিত মামলায় ৯২ জন, পূর্ববর্তী মামলায় ১২৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২২ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ২১ জন, ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৯ জন, পরোয়ানামূলে ১১৯ জন এবং সাজা পরোয়ানামূলে ২৫ জনসহ মোট ৫৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১ হাজার ৪৫৩ পিস ইয়াবা, ৮ কেজি ৭৪৫ গ্রাম গাঁজা, ৬০ লিটার চোলাইমদ, ৩৬ বোতল বিদেশি মদ, ২০ বোতল স্কাফ সিরাপ এবং ৪৬ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।
